১২ সেপ্টেম্বর ২০২৬ | রাত ৯:১২:১৫ মিনিট
নাটোরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির উদ্বোধন#নাটোরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির উদ্বোধন

নাটোরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির উদ্বোধন

নাটোরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির উদ্বোধন#
নাটোরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির উদ্বোধন

নাটোর প্রতিনিধি.
দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষ্যে তিন মাসব্যাপী নাটোরে বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার।

আজ শনিবার বেলা ১২ টার দিকে নাটোর শহরের মাদ্রাসামোড়ে জেলা প্রশাসন ও নাটোর পৌরসভার আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ফোগার মেশিন দিয়ে মোশক নিধন ও লিফলেট বিতরনের বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার, নাটোর পৌরসভার পৌর প্রশাসক শামিম হোসেন, সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান,নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান সহ সরকারী কর্মকর্তারা ।

এসময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে সচেতন হতে হবে। প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। সম্মিলিত উদ্যোগেই আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারব।

নাটোর
১২/০৯/২৬

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *