নাটোরে ইরান ফুটবল দলের প্রতি যুক্তরাষ্ট্রের বৈষম্য মূলক আচরণের প্রতিবাদ#সংবাদ শৈলীনাটোরে ইরান ফুটবল দলের প্রতি যুক্তরাষ্ট্রের বৈষম্য মূলক আচরণের প্রতিবাদ#সংবাদ শৈলী
নাটোরে ইরান ফুটবল দলের প্রতি যুক্তরাষ্ট্রের বৈষম্য মূলক আচরণের প্রতিবাদ#সংবাদ শৈলী
নাটোরে ইরান ফুটবল দলের প্রতি যুক্তরাষ্ট্রের বৈষম্য মূলক আচরণের প্রতিবাদ#সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার
 ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ইরান ফুটবল দলের প্রতি ফিফার বৈষম্য মূলক আচরণের প্র’তিবাদে মানব বন্ধন ও সমাবেশ করেছেন নাটোরের সূধী সমাজ। বৃহস্পতিবার দুপুরে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়। ২০ ফুট দীর্ঘ ইরানের পতাকা হাতে মানববন্ধন ছাড়াও র্যালী করা হয়।
কর্মসূচিতে নাটোর ও আশপাশের এলাকার ইরান সমর্থকেরা জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার নিয়ে প্রেসক্লাব চত্বরে সমবেত হন। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
এসময় বক্তব্য দেন কথাসাহিত্যিক ও ইরান সমর্থক ড. জাকির তালুকদার। তিনি বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশে সাধারণত ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানির মতো জনপ্রিয় দলগুলোর সমর্থকদের উচ্ছ্বাস বেশি দেখা যায়।  ইরান ফুটবলে ভালো করবে না বন্ধ করবে সেটা অন্য বিষয়। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী সকল দলকে সমান সুযোগ এবং সুবিধা দিতে হবে। ইরান ফুটবল দলকে প্লেনে উড়ে এসে খেলা শেষে আবার তাদের পুনরায় ফিরে যেতে হবে। কিন্তু অন্যান্য দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এটা পেপার বিচারে তা বৈষম্যমূলক আচরণ। তিনি বলেন ,খেলাধুলো দেশে দেশে সমাজে সমাজে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। কিন্ত বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ইরান দলের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে, যা খেলাধুলার চেতনার পরিপন্থী। তিনি খেলার মাঠকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানান এবং এ ধরনের আচরণের প্রতিবাদ জানান।
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকেরা বলেন, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরে সব দলের জন্য সমান সুযোগ ও সম্মান নিশ্চিত করা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, মাঠের বাইরের নানা প্রতিকূলতা অতিক্রম করে ইরান দল তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করবে।
পতাকা উত্তোলন ও শোভাযাত্রায় নাটোরের বিভিন্ন শ্রেণি-পেশার ইরান ফুটবল দলের সমর্থকেরা অংশ নেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *