
চাঁদপুরের নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া থেকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। শুক্রবার ভোর ৫টার দিকে এসআই কালামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে স্ত্রী রিমি ও দুই ছেলে ছিলেন।
পুলিশ জানায়, ঋণের চাপের কারণে পিন্টু সপরিবারে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুই দিনের অভিযানের পর পটিয়ায় তার অবস্থান শনাক্ত করে পুলিশ। বর্তমানে তাকে চাঁদপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে।
