রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন—অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে বাড়ির তালা ভেঙে পুলিশ ভেতরে প্রবেশ করে মরদেহগুলো উদ্ধার করে। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে বাড়িটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল।

কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের জানান, গণপতি চক্রবর্তীর মরদেহ বাড়ির ছাদে পাওয়া যায়। তার স্ত্রী ও মেয়ের মরদেহ ছিল তিনতলায় ওঠার সিঁড়িতে। আর ছেলে প্রীয়মের মরদেহ উদ্ধার করা হয় খাটের নিচ থেকে।

তবে কীভাবে বা কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও চাঞ্চল্য।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *