০৭ অক্টোবর ২০২৬ | রাত ৯:৫২:৩১ মিনিট
নাটোরে পুত্রবধূর বালতির আঘাতে শাশুড়ির মৃত্যু#সংবাদ শৈলীনাটোরে পুত্রবধূর বালতির আঘাতে শাশুড়ির মৃত্যু#সংবাদ শৈলী

নাটোরে পুত্রবধূর বালতির আঘাতে শাশুড়ির মৃত্যু#সংবাদ শৈলী
নাটোরে পুত্রবধূর বালতির আঘাতে শাশুড়ির মৃত্যু#সংবাদ শৈলী

নাটোর শহরের বড়হরিশপুর চেয়ারম্যানপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে পুত্রবধূর বালতির আঘাতে শাহারা বেগম নামে ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে কথা-কাটাকাটির একপর্যায়ে পুত্রবধূ কলি খাতুন বালতি দিয়ে শাশুড়ি শাহারা বেগমের মাথায় সজোরে আঘাত করেন বলে অভিযোগ পরিবারের।

আঘাতে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন শাহারা বেগম। পরে স্থানীয়রা তাকে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে মাথায় তিনটি সেলাই দেওয়ার পর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যান।

তবে রাতে আবারও তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পারিবারিক বিষয় নিয়ে শাহারা বেগম ও তার পুত্রবধূ কলি খাতুনের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

নিহতের স্বজনদের আরও অভিযোগ, ঘটনার পর নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছেন কলি খাতুন।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, পারিবারিক বিরোধ নিয়ে ওই পরিবারে প্রায়ই ঝগড়া হতো। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত কলি খাতুন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *