২০ অক্টোবর ২০২৬ | রাত ৭:০৭:৫৪ মিনিট
ছবি ক্যাপশান - ১ ও ২ একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়ছেন বাবর আলী।ছবি সংবাদ শৈলীছবি ক্যাপশান - ১ ও ২ একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়ছেন বাবর আলী।ছবি সংবাদ শৈলী

নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষ নিহত ১৪, আহত ২৫

নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষ নিহত ১৪, আহত ২৫#সংবাদ শৈলী
নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষ নিহত ১৪, আহত ২৫#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।নিহতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা ফরহাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে বাস চালক সোহেল রান(৩৫), একই জেলার বাগমারা উপজেলার কনোপাড়া এলাকার বাবর আলীর ছেলে আনোয়র হক(৩০) পটুয়াখালী জেলার মির্হাগঞ্জ উপজেলার পূর্ব সুবিধখালী এলাকার আজাহার হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম, শহিদুল ইসলামের মেয়ে তাসফিয়া(৮), শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জহিরউদ্দীন মাতবরের ছেলে জুয়েল মাতবর(৪০) একই উপজেলার ডুবি সাহিবর এলাকার ইউনুস শিকদারের ছেলে সোহাগ,(৩০) একই গ্রামের জাহান উদ্দীন মোল্লার ছেলে সাহ লাল,(৪৬) একই গ্রামের আরব আলার ছেলে আব্দুস সামাদ(৭০) একই উপজেলার , কাশেম (৩৫) ও জহুর উদ্দিন। একই উপজেলার কাথুরিয়া গ্রামের রাজ্জাক ব্যাপারির ছেলে শাহিন,(৩২) ঝিনাইদহ জেলার সদর উপজেলার বড় মান্দারবাড়িয়া এলাকার জাকির হোসেনের ছেলে ট্রাক চালক আবু কালাম(৪৮) নওগা জেলার শাপাহার উপজেলার ঘোনটোলা এলাকার সাজ্জাদের ছেলে রাসেল এবং ফরিদপুর জেলার সদর থানার বাখোন্দিয়া এলাকার ওমর কুমার জমাদারের ছেলে হিমেশ জমাদার।

নাটোর ২৫০ শয্যার আধুনিক হাসপাতালের আরএমও মাহাবুব হোসেন জানান, সকাল থেকে মোট ৯ জন হাসপাতালে ভর্তি হন। এরমধ্যে ২ জন রিলিজ পেয়েছেন। অপর ৩ জনকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে। এখন ৪ জন চিকিৎসাধীন।

 

জানা গেছে, বরিশালের বরগুনা থেকে পঞ্চগড়গামী আরপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৯ জন এবং বিভিন্ন হাসপাতালে আরও ৫ জন সহ মোট ১৪ জনের মৃত্যু হয় । আহত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে কমপক্ষে ২৫ জন। নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় উদ্ধারকারী ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় সৎ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ভোরে বিকট শব্দ পেয়ে সড়কে দৌড়ে এসে দেখি মানুষের আর্তনাদ।  পরে নিজেরাই ও পুলিশ-ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। ভয়াবহ এই দুর্ঘটনার উদ্ধার তৎপরতার কারণে কিছু সময় নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে মরদেহগুলো উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও ৫ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা  আশঙ্কাজনক।

খবর পেয়ে  জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু,নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার,  পুলিশ সুপার শরিফুল হক অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, বড়াইগ্রামের উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। পুলিশ সুপার শরিফুল হক জানান  দুর্ঘটনার বিষয়ে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেনম নাটোরের এই নির্মম সড়ক দুর্ঘটনায় নিহত আহত পরিবারের প্রতি আমি প্রধান মন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মোক ও সমবেদনা প্রকাশ করছি। একই সাথে দুর্ঘটনার কারণ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছি।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *