গুরুদাসপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত।#সংবাদ শৈলীগুরুদাসপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত#সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার
গুরুদাসপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত।#সংবাদ শৈলী
গুরুদাসপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত#সংবাদ শৈলী
নিহত শান্ত উপজেলার দড়িকাছিকাটা গ্রামের সাইদুল ইসলাম হবুর ছেলে। তিনি কাছিকাটা বাজারে এজেন্ট ব্যাংকিং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত ও তার বন্ধু আকাশ মোটরসাইকেলে করে চাঁচকৈড় বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গাড়িষাপাড়া এলাকার গোপালের মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৯৮৩) তাদের ধাক্কা দেয়। এতে শান্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আকাশকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি ভাঙচুর করে। পরে পুলিশ ট্রাকসহ চালক শাহীনকে আটক করে থানায় নিয়ে যায়।
ট্রাকের মালিক, ব্যবসায়ী মো. তারেক জানান, ট্রাকটি তার মালিকানাধীন হলেও ঘটনার সময় হেলপার গাড়ি চালাচ্ছিল। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *