সিংড়ায় ডাকাতি, স্বর্ণালংকার লুট #ছবি সং গৃহিতসিংড়ায় ডাকাতি, স্বর্ণালংকার লুট #ছবি সং গৃহিত
স্টাফ রিপোর্টার

সিংড়ায় ডাকাতি, স্বর্ণালংকার লুট #ছবি সং গৃহিত
সিংড়ায় ডাকাতি, স্বর্ণালংকার লুট #ছবি সং গৃহিত
নাটোরের সিংড়ায় গভীর রাতে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের তারাপুর গ্রামে আলম প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, ৪-৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির মূল গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা প্রায় ২২ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
এ বিষয়ে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন সংবাদ দিয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *