২৫ নভেম্বর ২০২৬ | রাত ৫:১০:২৪ মিনিট
লালপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল একই পরিবারের দুই শিশুর#সংবাদ শৈলীলালপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল একই পরিবারের দুই শিশুর#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কল্পতরু মার্কেট এলাকায় আব্দুল হালিমকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তার মাথা ও বুকে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল হালিম স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
তবে কারা কী কারণে তার ওপর হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের শনাক্ত এবং হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *