ভারতের বিহার রাজ্যের জেহানাবাদ জেলায় এক নারীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে।

 

 অভিযুক্ত কুনাল কুমার কুড়াল দিয়ে ভাবি অংশু দেবীকে হত্যা করার পর তার বিচ্ছিন্ন মাথা বাড়ির সামনের একটি গাছে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ করেছে পুলিশ।

 

এনডিটিভির খবরে বলা হয়, ঘটনাটি ঘটেছে জেহানাবাদের পার্স বিঘা থানা এলাকার ইমাদপুর গ্রামে। নিহত অংশু দেবীর (২৫) স্বামী ধর্মেন্দ্র কুমার।

 

স্থানীয়দের দাবি, অভিযুক্ত কুনাল কুমার মাদকাসক্ত। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা মাঠে কাজে থাকায় অংশু দেবী বাড়িতে একাই ছিলেন। পরে কুনাল বাড়ি ফিরে খাবার চাইলে তা দিতে কিছুটা দেরি হয়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি কুড়াল দিয়ে ভাবির ওপর হামলা চালান।

 

 হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

অভিযোগ রয়েছে, হত্যাকাণ্ডের পর কুনাল বাড়ি থেকে পালিয়ে না গিয়ে আশপাশেই অবস্থান করছিল। খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে বিষয়টি জানান।

 

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল জব্দ করেছে। অভিযুক্ত কুনাল কুমারকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার কারণ ও অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *