১৫ অক্টোবর ২০২৬ | রাত ১০:০১:০২ মিনিট
৩৯০ পুড়িয়া হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী মোরশেদাসহ চার মাদক কারবারী গ্রেফতার#সংবাদ শৈলী৩৯০ পুড়িয়া হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী মোরশেদাসহ চার মাদক কারবারী গ্রেফতার#সংবাদ শৈলী

৩৯০ পুড়িয়া হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী মোরশেদাসহ চার মাদক কারবারী গ্রেফতার

৩৯০ পুড়িয়া হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী মোরশেদাসহ চার মাদক কারবারী গ্রেফতার#সংবাদ শৈলী
৩৯০ পুড়িয়া হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী মোরশেদাসহ চার মাদক কারবারী গ্রেফতার#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরের নলডাঙ্গায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী মোরশেদাসহ চার মাদক কারবারীকে গ্রেফতার করেছে,নলডাঙ্গা থানা পুলিশ। বুধবার (১৪ অক্টোবর,২০২৬) আনুমানিক রাত ১১টার দিকে মাধনগর ইউনিয়নের পূর্ব মাধনগর (নওপাড়া) এলাকায় এ সফল অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান চালায়। অভিযানে অংশগ্রহণ করেন এসআই সুব্রত কুমার,এসআই কাঞ্চন, এএসআই রুবেল ও সঙ্গীয় ফোর্স।

​অভিযান পরিচালনাকালে পূর্ব মাধনগর এলাকা থেকে ৩৯০ পুরিয়া হেরোইন (যার মোট ওজন ৭.৮ গ্রাম) উদ্ধারসহ চার অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

​গ্রেফতারকৃতরা হলেন,পূর্ব মাধনগর/নওপাড়ার স্বামী: মোঃ আবু সাঈদ, পিতা: মোঃ মোবারক হোসেনর মেয়ে মোছাঃ মোরশেদা খাতুন (৪৩), একই গ্রামের মোঃ মাহফুজ হোসেন (২০), পিতা: (সাং- পূর্ব মাধনগর/নওপাড়া) মোঃ আবু সাঈদের ছেলে মোঃ মোস্তফা কামাল (৩০),পূর্ব মাধনগরের মোঃ আব্দুল কাফির ছেলে মোঃ সুজন সরদার (২৮)।

​নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান জানান, ​গ্রেফতারকৃত সকলেই নলডাঙ্গা থানা এলাকার স্থায়ী বাসিন্দা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামিদের থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *