১৯ অক্টোবর ২০২৬ | রাত ১:২০:০৬ মিনিট

শারদীয়  দুর্গোৎসব উপলক্ষে  নাটোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। এসময় হাই কমিশনারকে স্বাগত জানান,  সময় তাঁকে স্বাগত জানান জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দা।
প্রত্যক্ষ দর্শি ও পূজা উদয়াপন পরিষদ নাটোরের নেতৃবৃন্দ জানান, রোববার দুপুরে নাটোর শহরের শ্রী শ্রী বৃন্দাবন বিহারী জিউ আখড়া পূজামণ্ডপসহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ভারতীয় এই কূটনীতিক। পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সাজসজ্জা, উৎসবের পরিবেশ এবং বিভিন্ন আয়োজন ঘুরে দেখেন সহকারী হাই কমিশনার। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। ভারতের সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার বলেন, নাটোরের মনিুষের মধ্যে দূর্গাপূজোকে ঘিরে আনন্দ উৎসাহ ও ইদ্দিপনা বিরাজ করছে। হুইপ মহোদয় নিজে ঘুরে ঘুরে পূজা মন্ডপ পরিদর্শন করছেন এবং শান্তি র্মংখলা বজায় রাখতে তিনি কমিটি গঠন করে দিয়েছেন। এটা অসাম্প্রদায়িক ভাতৃত্বের বন্ধ:নের নিদর্শন।
এদিকে, দুর্গোৎসব নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপনে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। তিনি বলেন, স্থানীয় আইন র্শংখরা বাহিনীকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া শান্তি শৃংখলা যাতে বিঘ্নিত না হয় এজন্য কমিটি গছন করে দেয়া হয়েছে। একাজে তিনি দল,মত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *