স্টাফ রিপোর্টার

সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব#সংবাদ শৈলী
সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব#সংবাদ শৈলী
শস্যভাণ্ডার খ্যাত চলনবিলাঞ্চলের কৃষকদের দীর্ঘ অপেক্ষার পর সোনালী স্বপ্ন ঘরে তুলতে নাটোরের সিংড়ায় শুরু হয়েছে বোরো ধান কর্তন উৎসব ১৪৩৩।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে চলনবিলের পয়েন্ট এলাকায় আনুষ্ঠানিকভাবে কৃষক আবুল কালাম আজাদের ধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ বলেন, এ বছর বোরো আবাদে লক্ষ্যমাত্রা ৩৬ হাজার ৬১০ হেক্টর জমি। আশা করছি লক্ষ্যমাত্রা অর্জিত হবে। চলনবিলে এবার ফলন খুবই ভালো হয়েছে, কোনো শ্রমিক সংকট নেই।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *