লালপুরে গুলিবিদ্ধ যুবকের  লাশ উদ্ধার#সংবা; শৈলীলালপুরে গুলিবিদ্ধ যুবকের  লাশ উদ্ধার#সংবা; শৈলী

স্টাফ রিপfর্টার

লালপুরে গুলিবিদ্ধ যুবকের  লাশ উদ্ধার#সংবা; শৈলী
লালপুরে গুলিবিদ্ধ যুবকের  লাশ উদ্ধার#সংবা; শৈলী

লালপুরে পদ্মা নদীতে জেলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, আহত ১

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের গুলিতে সাহাবুল ইসলাম নামে এক জেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে পদ্মা নদীতে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাহাবুল ইসলাম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. ইউনুছ প্রামানিক ও সাহারা বানুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন দিবাগত রাতে লালপুর থানার রাইটার চর এলাকায় পদ্মা নদীর তীরে শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকায় ছিলেন জেলে মো. সাহাবুল ইসলাম (৪৫) ও মো. রবিউল ইসলাম (৩৭)। এ সময় চরাঞ্চল থেকে মোটরসাইকেলে আসা ৫-৬ জন অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্ত নদীর পাড়ের কাছাকাছি অবস্থান নিয়ে নৌকাটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
দুর্বৃত্তদের গুলিতে সাহাবুল ইসলাম নামে এক জেলের মৃত্যু হয়েছে।
গুলিতে সাহাবুল ইসলাম গুরুতর আহত হন। তার ডান কাঁধের ওপরের অংশে গুলি লেগে শরীরের সামনের অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। প্রাণ বাঁচাতে তার সঙ্গে থাকা রবিউল ইসলাম আতঙ্কিত হয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন।
পরে তিনি সাঁতরে নিরাপদ স্থানে পৌঁছাতে সক্ষম হলেও তার শরীর ও দুই হাতে সামান্য আঘাত লাগে।

পুলিশ জানায়, সাহাবুল ও রবিউল গত দুই দিন ধরে নিজস্ব শ্যালো ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। ঘটনার সময় হামলাকারীদের কাউকে চিনতে পারেননি বলে রবিউল ইসলাম জানান।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ এবং একটি কালো রঙের শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *