লালপুরে শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার #সংবাদ শৈলীলালপুরে শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার #সংবাদ শৈলী

লালপুরে শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার #সংবাদ শৈলী

লালপুরে এক শিশুকে বলাৎকারেরলালপুরে শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার #সংবাদ শৈলী স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে এক শিশুকে বলাৎকারের

অভিযোগে দায়ের করা মামলার আসামি মিরাজ আলী (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জয়রামপুর এলাকার একটি আমবাগানে আম কুড়ানোর কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত মিরাজ আলী। পরে সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন। গত ১৩ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা রুজু করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম তদন্তের দায়িত্ব পাওয়ার পর অভিযান চালিয়ে ১৫ জুন দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে উপজেলার রামপাড়া এলাকা থেকে এজাহারভুক্ত আসামি মিরাজ আলীকে গ্রেপ্তার করেন।

লালপুর  থানার ওসি শফিকুল ইসলাম জানান,গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (১৬ জুন) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *