১৯ অক্টোবর ২০২৬ | রাত ১০:৩৪:১২ মিনিট
লালপুরে প্রেমের সম্পর্কের আড়ালে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল#সংবাদ শৈলী লালপুরে প্রেমের সম্পর্কের আড়ালে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল#সংবাদ শৈলী
লালপুরে অস্ত্রের মুখে দুই ভ্যানচালককে জিম্মি করে রসুনভর্তি ভ্যান ডাকাতি
লালপুরে অস্ত্রের মুখে দুই ভ্যানচালককে জিম্মি করে রসুনভর্তি ভ্যান ডাকাতি#
লালপুরে অস্ত্রের মুখে দুই ভ্যানচালককে জিম্মি করে রসুনভর্তি ভ্যান ডাকাতি#
স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুরে অস্ত্রের মুখে দুই ভ্যানচালককে জিম্মি করে মারধর ও হাত-পা বেঁধে রেখে রসুনভর্তি দুটি ভ্যান ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার বিজয়পুর-চানপুর সড়কের ভুবনের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী দুই ভ্যানচালক হলেন শাহিন ও মজনু। তাঁরা চারজন স্থানীয় কৃষকের সংগৃহীত রসুন দুটি ভ্যানে বোঝাই করে চানপুর হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার ভোরে রসুনভর্তি ভ্যান দুটি নিয়ে বিজয়পুর-চানপুর সড়কের ভুবনের বটতলা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে শাহিন ও মজনুকে জিম্মি করে। তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের এলোপাতাড়ি মারধর করা হয়। পরে রশি দিয়ে হাত-পা বেঁধে তাঁদের সড়কের পাশে ফেলে রেখে রসুনভর্তি ভ্যান দুটি নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
পরে ভুক্তভোগীরা মুক্ত হয়ে বিষয়টি স্থানীয়দের জানান। কৃষকদের কষ্টে উৎপাদিত রসুন বিক্রির জন্য হাটে নেওয়ার পথে এমন ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ও ভ্যানচালকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভোরের দিকে সড়কে এ ধরনের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের দাবি, সড়কে নিরাপত্তা জোরদার এবং দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। তা না হলে কৃষিপণ্য পরিবহনের সঙ্গে যুক্ত কৃষক ও শ্রমজীবী মানুষকে ঝুঁকির মধ্যে পড়তে হবে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত করা এবং ডাকাতি হওয়া ভ্যান ও রসুন উদ্ধারে পুলিশ কাজ করছে।”



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *