স্টাফ রিপোর্টার

নাটোরের বড়াইগ্রামে মায়ের মৃত্যুর একদিন পর মারা গেছে মেয়ে। উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর ভুঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার বিকাল ৪টায় মা সরলা সরকার (৬৫) স্ট্রোক করে (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) মারা যায়। মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে মেয়ে সীমা সরকার (৩৫) স্ট্রোক করার পর রবিবার সকাল ১১টার দিকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সরলা মৃত মার্কোস সরকারের স্ত্রী। নিহত সীমা তাদের মেয়ে এবং গোপালপুরের পূর্ণকলস গ্রামের রান্টু ব্যাপারীর স্ত্রী। মা খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ায় তাকে গোপালপুর মিশনের খ্রিস্টান কবরাস্থানে ও মেয়ে সীমা মুসলিম ধর্মান্তরিত হয়ে বিয়ে হওয়ায় তাকে আস্তিকপাড়া মুসলিম গোরস্থানে দাফন করা হয়েছে।
গোপালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস ছামাদ মা ও মেয়ের মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

