২০ সেপ্টেম্বর ২০২৬ | রাত ৭:০৮:২৬ মিনিট
নাটোরের নলডাঙ্গায় ধারের দুই লাখ টাকা ফেরত চাওয়ায় এক আনসার-ভিডিপি নেতাকে হাসুয়া ও বাঁশের লাঠি নিয়ে ধাওয়া করে হত্যার চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পূর্ব মাধনগর মৃধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
​এ ঘটনায় ভুক্তভোগী আনসার-ভিডিপি ওয়ার্ড দলনেতা মোঃ মিজানুর রহমান (৩৩) বাদী হয়ে রবিবার (২০ সেপ্টেম্বর) নলডাঙ্গা থানায় দুজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযুক্ত বিবাদীরা হলেন,পূর্ব মাধনগর মৃধাপাড়া গ্রামের মোঃ মফিজ সরকারের ছেলে মোঃ শরিফ সরকার (৪৫) এবং তার স্ত্রী মোছাঃ মানছুরা বেগম (৩৬)।
​অভিযোগ সূত্রে জানা যায়,প্রায় ছয় মাস আগে সাংসারিক প্রয়োজনীয়তার কথা বলে বিবাদী দম্পতি মিজানুর রহমানের কাছ থেকে দুই মাসের জন্য দুই লাখ টাকা ধার নেন। সরল বিশ্বাসে মিজানুর রহমান এনজিও থেকে ঋণ নিয়ে তাদের এই টাকা দেন। তবে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও টাকা না দিয়ে দীর্ঘদিন ধরে তারা নানা টালবাহানা করে আসছিলেন।
​গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে মিজানুর রহমান নলডাঙ্গা থানাধীন পূর্ব মাধনগর গ্রামস্থ কদমতলি ঈদ মাঠ সংলগ্ন বিবাদীর টং দোকানে গিয়ে বকেয়া পাওনা টাকা দাবি করেন। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে মানছুরা বেগম হাতে থাকা বাঁশের লাঠি এবং শরিফ সরকার ধারালো হাসুয়া নিয়ে মিজানুর রহমানকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করেন। প্রাণভয়ে মিজানুর দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন।
​ঘটনার সময় তার ডাকচিৎকারে স্থানীয় বিএনপি নেতা লোকমান হোসেন ওরফে ভুলু,
আছির সরদার ও আনোয়ার হোসেনসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে মিমাংসার জন্য রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও স্থানীয় জনগন বিবাদীগনকে ডাকলে,বিবাদীগন-রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও স্থানীয় জনগন উপস্থিত হওয়ার কথা বলে,উপস্থিত না হয়ে তাদের অপমান করেন।
​ঘটনার বিষয়ে ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান জানান,বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে বিচার না পাওয়ায় এবং পরামর্শ করতে গিয়ে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি আইনগত ব্যবস্থার মাধ্যমে নিজের পাওনা টাকা উদ্ধার ও জীবনের নিরাপত্তা দাবি করেন।
​এ বিষয়ে নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান  বলেন,অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *