স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (৫ জুলাই) দুপুর ১২টার সময় তাদের আদালতের মাধ্যমে , জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি ট্রিম নিয়েওয়ালিয়া বাজারের আলী মার্কেটের একটি অব্যবহৃত দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকেমো. সাহাবুল ইসলাম সাধন (৩৬) ও মো. ঝুমুর আলীকে (৩৪) আটক করা হয়। ্তএসময় দের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ পুরিয়া হেরোইন, যার মোট ওজন প্রায় ৩ গ্রাম।
আটকৃতরা উভয়েই লালপুর উপজেলার ওয়ালিয়া (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, রবিবার (৫ জুলাই) দুপুর ১২টার সময় তাদের আদালতের মাধ্যমে, জেল হাজতে প্রেরন করা হয়েছে।

