নাটোরে সাবেক জিপি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি উপর সন্ত্রাসী হামলা ,আটক এক#সংবাদ শৈলীনাটোরে সাবেক জিপি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি উপর সন্ত্রাসী হামলা ,আটক এক#সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার
নাটোর

নাটোরে সাবেক জিপি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি উপর সন্ত্রাসী হামলা ,আটক এক#সংবাদ শৈলী
নাটোরে সাবেক জিপি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি উপর সন্ত্রাসী হামলা ,আটক এক#সংবাদ শৈলী

জজ কোর্ট আদালতের  আইনজীবীর সেরেশতায় কাজ করার সময় সন্ত্রাসী হামলায় নাটোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক জিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান বাচ্চু গুরুতর আহত হয়েছেন। এ সময় সেরেস্তার লোকজন ওই সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ব্যক্তি সিংড়া উপজেলার মহিষমারি গ্রামের রেজাউল করিমের ছেলে কাবিল উদ্দিন ২৮।

অঅটক কাবিল উদ্দিন -ছবি সংবাদ শৈলী
অঅটক কাবিল উদ্দিন -ছবি সংবাদ শৈলী
আহত অ্যাডভোকেট আসাদুজ্জামানের ছোট ভাই অ্যাডভোকেট নাজমুল হক জানান, কাবিল উদ্দিনের সাথে মহিষ গ্রামে  জমি নিয়ে বিরোধ থাকলেও অনেক আগে তা মীমাংসা করা হয়েছে। সম্প্রতি তাদের সঙ্গে কোন বিরোধ ছিল না। এমত অবস্থায় আজ বেলা তিনটার দিকে নিজ সেরেশতায় কাজ করার সময় কাবিল উদ্দিন অতর্কিতে অ্যাডভোকেট আসাদুজ্জামান এর উপরে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করেন। আঘাত ঠেকাতে গিয়ে অ্যাডভোকেট আসাদুজ্জামানের হাতের আঙ্গুল ভেঙে যায়। এসময় স্থানীয় আইনজীবী  ও ফেরেশতার লোকজন কাবিল উদ্দিন কে আটক করে পুলিশে সোপর্দ করে। অপরদিকে আহত আসাদুজ্জামান বাচ্চুকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
 এ বিষয়ে নাটোর থানার ওসি মনসুর আহমেদ বলেন আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *