২২ নভেম্বর ২০২৬ | রাত ৯:০৬:৪৪ মিনিট
নাটোরে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার করল বোমা নিষ্ক্রিয়করণ দল#সংবাদ শৈলীনাটোরে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার করল বোমা নিষ্ক্রিয়করণ দল#সংবাদ শৈলী
নাটোরে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার করল বোমা নিষ্ক্রিয়করণ দল#সংবাদ শৈলী
নাটোরে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার করল বোমা নিষ্ক্রিয়করণ দল#সংবাদ শৈলী
জেলা প্রতিনিধি , নাটোর
নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ ও বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাটুলনীচা বাজার এলাকায় থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
এসআরবি-৫, রাজশাহী সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা থানার পাটুলনীচা বাজার থেকে খোলাবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি  এসআরবির সিপিসি-২ নাটোর ক্যাম্পে জানালে একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত সাড়ে ৩টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় তল্লাশি করে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে ককটেলগুলো জব্দ করা হয়। তবে কে বা কারা এই ককটেল গুলো এই জায়গায় রেখে গেছে তা জানা যায়নি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মনোয়ার জাহান বলেন,স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি সদস্যরা ছয়টি অবিস্ফোরিত ককটেল ও সাদৃশবস্তু উদ্ধারের পর নলডাঙ্গা থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনী কার্যক্রম গ্রহণ করা হবে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *