নাটোরে নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার:#sangbad shoilyনাটোরে নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার:#sangbad shoily
স্টাফ রিপোর্টার
নাটোরে নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার:#sangbad shoily
নাটোরে নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার:#sangbad shoily
  ,নাটোর   সদর উপজেলার ছাতনী ইউনিয়নের বিষ্ণুপুর আমহাটি গ্রামে মোতালেব হোসেন-৬৫ নামের এক বৃদ্ধের গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন একই গ্রামের ইদ্রিস আলী খানের ছেলে। তবে নিহতের স্বজনদের দাবি, মোতালেব হোসেন নিজেই নিজের গলায় ধারালো ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ  ও নিহতের স্বজনরা জানান, সন্ধ্যার পর থেকে মোতালেব হোসেন তার নিজের ঘরে একাই শুয়ে ছিলেন। রাত ৯টার দিকে ঘরের ভেতর থেকে বাবার গোঙ্গানির শব্দ শুনতে পান তার ছেলে। এ সময় মোতালেব হোসেনের স্ত্রী, ছেলেসহ স্বজনরা দ্রুত ঘরের ভেতর গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখেন। তখন তার হাতে একটি ধারালো ছুরি ছিল। স্বজনদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই ঘরের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে নিহতের মেয়ে দাবি করেন তার বাবাকে হত্যা করা হয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত কাজ শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *