নাটোরে জমি থেকে উদ্ধার করা গাঁজার গাছ সহ আটক ১ #সংবাদ শৈলীনাটোরে জমি থেকে উদ্ধার করা গাঁজার গাছ সহ আটক ১ #সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার

নাটোরে জমি থেকে উদ্ধার করা গাঁজার গাছ সহ আটক ১ #সংবাদ শৈলী
নাটোরে জমি থেকে উদ্ধার করা গাঁজার গাছ সহ আটক ১ #সংবাদ শৈলী
নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ছোট হরিশপুর এলাকায় যৌথ অভিযানে তিনটি গাঁজার গাছসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (৫ জুন) দুপুরে

জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তি হলেন মানিক প্রামাণিক (৫৮)। তিনি ছোট হরিশপুর গ্রামের মৃত আলেক প্রামাণিকের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি ফসলি জমিতে গাঁজার চাষ করা হচ্ছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই নাটোর কার্যালয়ের একটি দল তথ্য সংগ্রহ ও নজরদারি চালায়। পরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জমিতে পরিচর্যাধীন অবস্থায় তিনটি গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে মানিক প্রামাণিককে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার গাছগুলো জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রিফা রাওনাক নীতু জানান একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *