
স্টাফ রিপোর্টার
গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে নলডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নলডাঙ্গা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরা।
শনিবার (২০ জুন) বেলা ১১ টায় নলডাঙ্গা থানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিতাশু ভট্টাচার্য,
সম্পাদক সুকুমার সিংহ। নলডাঙ্গা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় ভট্টাচার্য ও সম্পাদক সত্যজিৎ দেবনাথ সহ উপজেলার সনাতন ধর্মাবলম্বী সদস্যরা
