স্টাফ রিপোর্টার

নিষিদ্ধ ঘোষিত নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নাটোর জেলা যুবলীগ নেতা আলহাজ রাকিবুল হাসান জেমসকে গ্রেপ্তার করেছে নাটোর জেলা ডিবি ও নাটোর থানা পুলিশের একটি দল। রবিবার রাত্রী পৌণে দুইটার দিকে তাকে শহরের বড়গাছা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন কিন্তু তার বাবার অসুস্থার কারনে বাবাকে দেখতে বাসাতে এসেছিলো। তার বাবার দুটি কিডনি ড্যামেজ হার্টের আটারিতে বেশ কয়েকটি ব্লকেজ দরা পড়ে। েএকারণে সে বাবাকে দেখতে বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও নাটোর থানার একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। নাটোর থানার ওসি মুনসুর আহমেদ জানান রাকিবুল হাসান জেমসের বিরুদ্ধে হত্যা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

