ঝিনাইদহের শৈলকুপায় টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলায় ইলিয়াস হোসেন নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার টিসিবির পণ্য বিতরণ নিয়ে ইলিয়াসের ছেলে রিসালাত হোসেনের সঙ্গে মাজিদুল ইসলামের তর্ক ও হাতাহাতি হয়। এর জেরে বিকেলে হাজি মার্কেট এলাকায় ইলিয়াসের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়।
পরে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। তবে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।

