চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় দায়ের করা অস্ত্র মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ১৯ বছর ধরে পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদ’কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৩ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে গত ১৮ আগস্ট রাতে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানার পাঠানতুলী নাজমা ম্যানশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের দাবি, ৫৫ বছর বয়সী মাসুদুল করিম ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী।

র‍্যাব জানায়, ২০০৭ সালে ফরিদগঞ্জ থানায় অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন এবং নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবনযাপন করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ তার অবস্থান শনাক্ত করে। পরে র‍্যাব-৭-এর সহযোগিতায় চট্টগ্রামের ডাবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *