১১ সেপ্টেম্বর ২০২৬ | দুপুর ১২:৩০:২৯ মিনিট

নীলফামারী সদরে একটি অনিবন্ধিত কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে শিশুখাদ্য তৈরি করে বাজারজাত করার দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

জানা যায়, অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড দীর্ঘদিন ধরে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ‘আইসললি’ ও ‘রোবট’ শিশুখাদ্য তৈরি করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে সেখানকার ৫ লাখ ৮০ হাজার ৪১০ টাকার অস্বাস্থ্যকর শিশুখাদ্য ধ্বংস করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *