৩০ সেপ্টেম্বর ২০২৬ | রাত ১১:৩৬:১৯ মিনিট
ইমামকে ফাঁকা মাঠে নিয়ে মারধর করে ফোন ছিনতাই#সংবাদ শৈলীইমামকে ফাঁকা মাঠে নিয়ে মারধর করে ফোন ছিনতাই#সংবাদ শৈলী
ইমামকে ফাঁকা মাঠে নিয়ে মারধর করে ফোন ছিনতাই#সংবাদ শৈলী
ইমামকে ফাঁকা মাঠে নিয়ে মারধর করে ফোন ছিনতাই#সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার
ফেসবুকে নিজের ব্যবহৃত আইফোন বিক্রির বিজ্ঞাপন দিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন নাটোরের বড়াইগ্রামের এক ইমাম। ক্রেতা সেজে দুই যুবক তাকে মোটরসাইকেলে তুলে ফাঁকা এলাকায় নিয়ে মারধর করে আইফোনটি ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নগর বাজারে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ভুক্তভোগী সামিউল ইসলাম (২০) উপজেলার নগর ইউনিয়নের থানাইখাড়া এলাকার শাহাদত হোসেনের ছেলে। তিনি চরগোবিন্দপুর নতুনপাড়া জামে মসজিদের পেশ ইমাম।
সামিউল ইসলাম জানান, তিনি ফেসবুকে তার ব্যবহৃত আইফোন ১৩ বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। বিজ্ঞাপন দেখে ঈশ্বরদীর হাসান আলী পরিচয়ে এক যুবক তার এক বন্ধুকে নিয়ে মঙ্গলবার রাতে নগর বাজারে আসেন। সেখানে আইফোনটি দেখে তারা দরদাম করেন।
পরে মোবাইলটির মালিকানা অনলাইনে যাচাই করার কথা বলে ওই দুই যুবক তাকে মোটরসাইকেলে তুলে জোনাইল বাজারের দিকে রওনা হন। একপর্যায়ে কয়েন-জোনাইল আঞ্চলিক সড়কের চরগোবিন্দপুর এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছালে তাকে মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এরপর দুই যুবক তাকে মারধর করে আইফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া আইফোনটি উদ্ধারের চেষ্টা চলছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *