১৭ সেপ্টেম্বর ২০২৬ | বিকাল ৫:২৮:৫২ মিনিট
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ (১৮) নামে এক তরুণ মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১০টা ৪৫ মিনিটে লালপুর থানাধীন শিমুলতলা পুলিশ চেকপোস্টের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর লালপুর গ্রামের বাসিন্দা মৃত শহিদুজ্জামানের ছেলে আব্দুল্লাহ মোটরসাইকেলযোগে লালপুর থেকে গোপালপুরের দিকে যাচ্ছিলেন। পথে শিমুলতলা পুলিশ চেকপোস্টের প্রায় ৫০ গজ উত্তরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা অটোভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, এটি একটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট (RTA) এবং আঘাতজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল চত্বর ভারী হয়ে ওঠে। অল্প বয়সেই এমন করুণ মৃত্যুতে স্থানীয়দের মাঝেও বিরাজ করছে গভীর বেদনা।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত অটোভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *