০৫ সেপ্টেম্বর ২০২৬ | দুপুর ২:১৮:৪৩ মিনিট

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) তিনটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্বব্যাংক ও পিকেএসএফের যৌথ অর্থায়নে পরিচালিত রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় এসব পদে নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগপ্রাপ্তদের প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)

প্রকল্পের নাম: রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)

পদ ও সংখ্যা:
অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার-চাইল্ডকেয়ার এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট: ১ জন

প্রোগ্রাম অফিসার-চাইল্ডকেয়ার এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট: ১ জন

প্রোগ্রাম অফিসার-মনি‌টরিং অ্যান্ড ইভ্যালুয়েশন: ১ জন

বেতন: 
অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার পদে মাসিক সমন্বিত বেতন ১ লাখ ৩০ হাজার টাকা।

প্রোগ্রাম অফিসার চাইল্ডকেয়ার এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ও মনি‌টরিং অ্যান্ড ইভ্যালুয়েশন পদে মাসিক সমন্বিত বেতন ১ লাখ ২০ হাজার টাকা।

চাকরির মেয়াদ: প্রাথমিকভাবে এক বছর। প্রকল্পের মেয়াদকালীন সময়ে বার্ষিক কর্মদক্ষতার ভিত্তিতে নবায়নের সুযোগ রয়েছে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটে প্রকাশিত টার্মস অব রেফারেন্স ও আবেদনসংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬।

বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে পিকেএসএফের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট টি ও আর দেখুন।

বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে নিচে দেখুন।

 

তথ্যসূত্র: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *