গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসা ভাড়া নিয়ে মোবাইল ফোনে পর্নোগ্রাফি বানিয়ে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

এ সময় পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক রবিবার বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে শনিবার গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন- পলাশবাড়ীর মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলাম ওরফে রাশিদুলের মেয়ে মামুনী আক্তার (২৪), সাদুল্লাপুরের নিশ্চিন্তপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী রেজেনা খাতুন (২৮), গোবিন্দগঞ্জের অভিরামপুর হাজীপাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০) এবং সুন্দরগঞ্জের চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মামুন অর রশিদ (৩০)।

 

পুলিশ জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে পর্নোগ্রাফি তৈরি করে তা অনলাইনে ছড়িয়ে দিয়ে অর্থ উপার্জন করছিলেন।

 গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে ওই বাসায় অভিযান চালায় পুলিশ।

এ সময় পর্নোগ্রাফি তৈরির বিভিন্ন সরঞ্জামসহ দুই নারী ও দুই পুরুষকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় একজন পালিয়ে যান বলেও জানায় পুলিশ।

 

এ ঘটনায় পলাতক একজনসহ পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি তৈরি করে তা ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে বাণিজ্য করে আসছিলেন। গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পলাতক আসামিসহ এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *