স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের কৃষকেরা দীর্ঘদিন বঞ্চিত হয়ে আসছেন। তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশে কৃষকের ভাগ্যের পরিবর্তন করবে। উনি আরো বলেছেন আগামী তিন বছরের মধ্যে প্রতিটা কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে যাবে। এই কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা কৃষক কৃষি পণ্য পাবে ,ঋণ পাবে এবং এই কার্ডের মাধ্যমে একজন কৃষক সকল সুযোগ-সুবিধা ভোগ করবে । অর্থাৎ বাংলাদেশের কৃষক সকল সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবে। এই কৃষকদের কৃষি পণ্য উৎপাদনের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খালের কর্মসূচি হাতে নিয়েছিলেন । শুধু কৃষি পণ্য দিলে হবে না পানি না পেলে কৃষক কিভাবে কৃষি ফলাবে। তাই কৃষি পণ্য উৎপাদনের সুবিধার্থে বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমান থাল খনন কার্যক্রম হাতে নিয়েছেন।আজ শনিবার বেলা ১২ টার দিকে নাটোর সদর উপজেলার হল রুমে এডিপির অর্থায়নে বিভিন্ন উপকার ভোগীদের মাঝে স্প্রে মেশিন সেলাই মেশিন ফুটবল সিলিং ফ্যান হুইল চেয়ার ও ১২শ কৃষকের মাঝে বীজ ও সার বিতরন কালে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সদর উপজেলার কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সহ দলীয় নেতাকর্মীরা।

