০৯ সেপ্টেম্বর ২০২৬ | বিকাল ৩:৪৪:১৪ মিনিট

আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া দুজনেই নিজ নিজ ক্যারিয়ারে সফল। এবার তাদের একসঙ্গে পাওয়া যাবে বড় পর্দায়। তাদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘লজ্জা’। পরিচালনা করবেন এমএইচ খোকন।

এদিকে বাঁধনের হাতে আরো একটি সিনেমা রয়েছে, ‘গুলশানের চামেলী’। মোহাম্মদ ইকবালের এই সিনেমার শুটিং শুরু হবে বছরের শেষ দিকে। অন্যদিকে ফারিয়ার হাতে রয়েছে মেহেদী হাসান পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’। এর শুটিং প্রায় শেষ, বাকি কেবল একটি গানের দৃশ্যায়ন। অক্টোবরে সিনেমাটি আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *