নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ৭০ জনের চোখের ছানি অপারেশন#সংবাদ শৈলীনলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ৭০ জনের চোখের ছানি অপারেশন#সংবাদ শৈলী

স্টাফ  রিপোর্টার

নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ৭০ জনের চোখের ছানি অপারেশন#সংবাদ শৈলী
নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ৭০ জনের চোখের ছানি অপারেশন#সংবাদ শৈলী

নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে চক্ষু শিবির ও ৭০ জনের চোখের ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড.মোঃ জিয়াউল হক জিয়া। তিনি চোখের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

শনিবার (১৩ জুন ) নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারে গাক চক্ষু হাসপাতাল এর আয়োজনে এবং ডায়াবেটিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মেয়র প্রার্থীর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন করা হয়।

এ সময় বক্তরা বলেন,চোখ মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যারা চোখে দেখতে পায় না, তারা বুঝতে পারে চোখের গুরুত্ব। বর্তমানে দেশে চোখের ছানির রোগী অনেক। এভাবে চোখের ছানি অপারেশনের সুযোগ পেলে অনেক অসহায় নারী-পুরুষ চোখের চিকিৎসা করতে পারবে। তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক জনপ্রতিনিধিরা এধরনের সেবামূলক কাজের উদ্যোগ নিলে সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপকৃত হবে। ভবিষ্যতে এধরনের সেবামূলক কাজের উদ্যোগ নেওয়ার আহবান জানান।

উল্লেখ্য,প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর বাছাইকৃত সানি রোগীদের বিনামূল্যে অপারেশনর যোগ্য রোগীদেরকে গাক চক্ষু হাসপাতাল বগুড়াতে পাঠানো হয়। ছানি রোগীদের বগুড়া বনানীতে গাক চক্ষু হাসপাতালে যাওয়া, আসা, অপারেশন, ঔষধ, চশমা, ও থাকা খাওয়ার সু- ব্যবস্থা রয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশিদ মোল্লা, সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসেন,ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মোঃ আফতাব আলী, নলডাঙ্গা শ্রমিক কল্যান ফেডারেশনের পৌরসভা সভাপতি মোঃ সাইফুল ইসলাম, হাজী কল্যান সমিতির সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন, নিজাম উদ্দিন,মোঃজিয়ারুলসহ প্রমুখ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *