নাটোরের মাধনগরে ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে এক ট্রেন যাত্রী নিহত অপরজন আহত১#সংবাদ শৈলীনাটোরের মাধনগরে ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে এক ট্রেন যাত্রী নিহত অপরজন আহত১#সংবাদ শৈলী
নাটোরের মাধনগরে ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে এক ট্রেন যাত্রী নিহত অপরজন আহত১#সংবাদ শৈলী
নাটোরের মাধনগরে ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে এক ট্রেন যাত্রী নিহত অপরজন আহত১#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ছাদে ভ্রমণের সময় ওভারব্রিজে ধাক্কা লেগে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা দুই যাত্রী অসাবধানতাবশত স্টেশনের ওভারব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা খান। ধাক্কার পর তারা ট্রেনের ছাদ থেকে নিচে ছিটকে পড়ে যান।
ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক যাত্রীর মৃত্যু হয়। আহত অপর যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাধনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল আউয়াল জানান, “ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি শান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”
স্থানীয়দের অভিযোগ, মাধনগর স্টেশনের ওই ওভারব্রিজে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে একই স্থানে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক শিশুর মৃত্যু হয়। গত কয়েক বছরে এই ওভারব্রিজ এলাকায় অন্তত ১৪ থেকে ১৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তারা।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের ছাদে যাতায়াত বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *