স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাঁর ঘোষণায় অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। সেদিন তিনি যদি স্বাধীনতার ঘোষনা না দিতেন তাহলে বাংলাদেশের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের ইতিহাস থাকতো কিনা জানিনা । তিনি বলেন, শহীদ জিয়ার সেদিনের সেই আহ্বানের মাধ্যমে বাংলাদেশের দামাল ছেলেরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। গত ৫০ বছরের ইতিহাসে যতগুলো ঘটনা সংঘটিত হয়েছে স্বাধীনতা,সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে তখন এই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে ছিল। তিনি আজ রবিবার বেলা ১২ টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল হতে মসজিদ মন্দির সহ১৬ টি প্রতিষ্ঠানে ৫০ লক্ষ টাকা অনুদান প্রদান কালে এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নাসিম উদ্দিন নাসিম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন,কাজী শাহ আলম, সহ দলের নেতৃবৃন্দ।

