লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৮ বছরের শিশুর#সংবাদ শৈলীলালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৮ বছরের শিশুর#সংবাদ শৈলী
লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৮ বছরের শিশুর#সংবাদ শৈলী
লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৮ বছরের শিশুর#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুর উপজেলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক আল আমিন বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। বিদ্যুতের তারে আটকে চিৎকার শুরু করলে তার ছেলে আব্দুল্লাহ বাবাকে রক্ষা করতে ছুটে আসে। পরিস্থিতির ভয়াবহতা না বুঝেই বাবাকে স্পর্শ করলে সেও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়।

এসময় শিশুটির মা আসমা খাতুন দ্রুত মেইন সুইচ বন্ধ করে আল আমিনকে উদ্ধার করেন। এতে আল আমিন প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে শিশু আব্দুল্লাহ।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত লালপুর

মৃত আব্দুল্লাহ স্থানীয় মোহরকয়া হাটপাড়া এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির শিক্ষার্থী এবং আল আমিন-আসমা দম্পতির একমাত্র সন্তান বলে জানা গেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *