স্টাফ রিপোর্টার

বড়াইগ্রামে খাস জমি পূণরায় দখলের চেষ্টা, মুচলেকায় মুক্তি#সংবাদ শৈলী
বড়াইগ্রামে খাস জমি পূণরায় দখলের চেষ্টা, মুচলেকায় মুক্তি#সংবাদ শৈলী
নাটোরের বড়াইগ্রামে সরকারি ০১ নম্বর খাস খতিয়ানের জমি পূণরায় অবৈধ দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টার সময় ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে এক ব্যক্তিকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে।
বুধবার (১লা এপ্রিল) বিকেলে উপজেলার বনপাড়া পৌরসভার হারুয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোঃ জুবায়ের জাহাঙ্গীর।
জানা যায়, বনপাড়া পৌরসভার আওতাধীন ০১ নম্বর খাস খতিয়ানের ২৪৪/৮৬৩ নং দাগের ৬৬ শতাংশ জমির একাংশে অভিযুক্ত আব্দুল বারেক নামের এক ব্যক্তি অবৈধভাবে দখল নিয়ে স্থায়ী নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই ব্যক্তিসহ আরো অনেকে জমিতে অবৈধভাবে দখল করে ইটের গাঁথুনি দিয়ে ঘর নির্মাণ করেছিলেন। সে সময় তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম অভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন এবং স্থাপনা অপসারণের নির্দেশ দেন।
দীর্ঘদিন পর পুনরায় একই অভিযুক্ত ব্যক্তি সেখানে নির্মাণকাজ শুরু করলে প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অভিযুক্তকে এক মাসের মধ্যে জমি থেকে সকল স্থাপনা অপসারণের শর্তে মুচলেকা নেওয়া হয় এবং তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে  সহকারী কমিশনার ভূমি মোঃ জুবায়ের জাহাঙ্গীর জানান সরকারি খাস জমি দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *