স্টাফ রিপোর্টার
কন্টেইনারে তেল দেওয়ার প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর #সং বাদ শৈলী
কন্টেইনারে তেল দেওয়ার প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর #সং
বাদ শৈলী
লালপুরের কদিমচিলান সাদিয়া ফিলিং স্টেশনে কন্টেইনারে তেল দেওয়ায় প্রতিবাদ করাতে এশিয়ান টেলিভিশনের লালপুর প্রতিনিধি ওমর ফারুক খান কে মারধরের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিনটি ৫০ লিটারের কন্টেনারে তেল লোড করার সময়  প্রতিবাদ জানায় এই সাংবাদিক। এতে ক্ষুব্ধ হয়ে কদিমচিলান ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল বারীর নেতৃত্বে পাঁচ ছয় জন  তেল সিন্ডিকেটের সদস্যরা সাংবাদিক ওমর ফারুক এর উপরে আক্রমণ করে, এ সময় উপস্থিত পুলিশের সামনে তারা কিলঘুসি মারতে থাকে। পরে স্থানীয়রা থাকে উদ্ধার করে।
বর্তমানে সাংবাদিক ওমর ফারুক লালপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক জানান, তেল চুরির প্রতিবাদ করায় আমাকে মারধর করা হয়েছে। আমি প্রাথমিকভাবে লালপুর উপজেলা নির্বাহী অফিসার এবং লালপুর থানার অফিসার ইনচার্জকে অবগত করেছি, চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে আব্দুল বারি অভিযোগ অস্বীকার করে বলেন, তার সামনেই কতিপয় ছেলেপেলে সাংবাদিক ওমর ফারুককে মারধর করেছে। তিনি নিজে মারপিট ঠেকানোর চেষ্টা করেছেন। তিনি আরো বলেন ওমর ফারুক আমাদের গ্রামের ছেলে। তার সঙ্গে আমাদের কোন বিরোধ নেই। বিষয়টি নিয়ে উভয়পক্ষ বসে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছ

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *