
জেলা প্রতিনিধি,নাটোর
নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় রাশেদুল ইসলাম রাসেল (৪০) নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে কালের কণ্ঠের সাংবাদিক কে জানিয়েছেন লালপুর থানার ওসি শফিকুল ইসলাম। একই দিনে ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার নবীনগর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাশেদুল ইসলাম রাসেল উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি নবীনগর গ্রামের মসজিদসংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল কাশেম কালু।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ এপ্রিল লালপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় রাশেদুল ইসলাম রাসেলকে আসামি করা হয়েছে। মামলাটির নম্বর ০১ এবং জিআর নম্বর ৭৩/২৫ (লাল)। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২), ৮, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়।
পুলিশ জানায়, ওই মামলার আসামি হিসেবে রাসেলকে গ্রেপ্তারের জন্য বুধবার ভোরে লালপুর থানা পুলিশের একটি দল নবীনগর গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে একই দিন তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার রাশেদুল ইসলাম রাসেল ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে মামলায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার আসামি রাশেদুল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।

