হিজবুল্লাহর ড্রোন আতঙ্কে বিপর্যস্ত ইসরায়েলি অভিযান#হিজবুল্লাহর ড্রোন আতঙ্কে বিপর্যস্ত ইসরায়েলি অভিযান
হিজবুল্লাহর ড্রোন আতঙ্কে বিপর্যস্ত ইসরায়েলি অভিযান#
হিজবুল্লাহর ড্রোন আতঙ্কে বিপর্যস্ত ইসরায়েলি অভিযান

অনলাইন ডেস্ক:
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উন্নত ড্রোন প্রযুক্তি ইসরায়েলি সামরিক অভিযানে বড় ধরনের বাধা সৃষ্টি করছে। এসব ড্রোনের কার্যকর নজরদারির কারণে পরিকল্পনা বাস্তবায়নে হিমশিম খেতে হচ্ছে ইসরায়েলি বাহিনীকে।

প্রতিবেদন অনুযায়ী, ড্রোনের নজরদারি এড়াতে দিনের পরিবর্তে রাতে অভিযান পরিচালনার কৌশল নিলেও তাতেও মিলছে না সফলতা। অনেক ক্ষেত্রে অভিযান বাতিল করতেও বাধ্য হচ্ছে তারা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর এই ড্রোন সক্ষমতাকে ‘গুরুত্বপূর্ণ হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি, ইসরায়েলের কান নিউজের বরাতে জানিয়েছে, বিস্ফোরক বহনে সক্ষম এসব ড্রোন দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকায় ইসরায়েলি সেনাদের কার্যক্রম মারাত্মকভাবে সীমিত করে ফেলেছে। এমনকি প্রায় ৮০ শতাংশ সামরিক অভিযানই ব্যাহত হচ্ছে এসব ড্রোনের কারণে।

এছাড়া ড্রোন হামলার ঝুঁকিতে ইসরায়েলি বাহিনীর হতাহতের ঘটনাও বাড়ছে বলে স্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীতে ড্রোন প্রতিরোধী প্রযুক্তির ঘাটতি রয়েছে। অন্যদিকে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রায় ১০০ জন ড্রোন অপারেটর সক্রিয় রয়েছে।

বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহ বর্তমানে এমন ফাইবার-অপটিক প্রযুক্তিনির্ভর ড্রোন ব্যবহার করছে, যা প্রচলিত জ্যামিং ও ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *