দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫৫ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ১ হাজার ১২ জনের শরীরে হাম শনাক্ত ও এর উপসর্গ দেখা দেয়।
