০৬ অক্টোবর ২০২৬ | রাত ৩:২৮:৫৬ মিনিট
সিংড়ায় ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার #সংবাদ শৈলীসিংড়ায় ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার #সংবাদ শৈলী
সিংড়ায় ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার

সিংড়ায় ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার#সংবাদ শৈলী
সিংড়ায় ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
#সংবাদ শৈলী
নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে ১ কেজি শুকনা গাঁজাসহ মো. জিহাদ আলী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের গোটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক জিহাদ আলী গোটিয়া গ্রামের মো. ছিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার এসআই মো. বেল্লাল হোসাইন, এএসআই মো. মোজাম্মেল হোসাইন এর নেতৃত্বে পুলিশের একটি দল গোটিয়া গ্রামে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ জিহাদ আলীকে আটক করে। অপর তিনজন কৌশলে পালিয়ে যায়।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে, পলাতক তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *