রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বুধবার, ২৯ জুলাই) তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

 

শফিকুল ইসলাম জানান, গুলশান থেকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 তার বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

এদিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন তিনি।

 

হাজিরা শেষে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালের মামলায় আত্মসমর্পণ করার কথা জানিয়েছিলেন তিনি। তবে এর আগেই গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হলেন সাবেক এ মন্ত্রী।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *