বাগাতিপাড়ায় অভিযানে অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী জব্দ, দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা#সংবাদ শৈলীবাগাতিপাড়ায় অভিযানে অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী জব্দ, দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা#সংবাদ শৈলী
বাগাতিপাড়ায় অভিযানে অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী জব্দ, দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা#সংবাদ শৈলী
বাগাতিপাড়ায় অভিযানে অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী জব্দ, দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা#সংবাদ শৈলী

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৪ জুন) সকাল ১১টার দিকে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসানের নেতৃত্বে পরিচালিত বাজার তদারকি অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে তমালতলা বাজারের মৌসুমী স্টোর এবং অপর একটি দোকানে তল্লাশি চালিয়ে অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মৌসুমী স্টোরের মালিক সেলিম আলীকে ৪ হাজার টাকা এবং অপর ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বাজারের আরও কয়েকটি দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. নাজমুল হাসান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি ব্যবসায়ীদের বৈধ ও অনুমোদিত পণ্য বিক্রির আহ্বান জানান এবং আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া যৌন উত্তেজক ওষুধ বা সামগ্রী ব্যবহার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এসব পণ্যের অনিয়ন্ত্রিত ব্যবহার উচ্চ রক্তচাপ, হৃদস্পন্দনের অস্বাভাবিকতা, মাথা ঘোরা, দৃষ্টিসংক্রান্ত সমস্যা এবং হৃদরোগীদের ক্ষেত্রে গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। তাই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের পণ্য ব্যবহার ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নাটোর শাখার দপ্তর সম্পাদক মীর আব্দুর রাজ্জাক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মচারী সুজন মাহমুদ এবং নাটোর আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *