নাটোরে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এবং হুইপ দুলুর সভাস্থল থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক#সংবাদ শৈলীনাটোরে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এবং হুইপ দুলুর সভাস্থল থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক#সংবাদ শৈলী
নাটোরে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এবং হুইপ দুলুর সভাস্থল থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক#সংবাদ শৈলী
নাটোরে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এবং হুইপ দুলুর সভাস্থল থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার
নাটোরে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উপস্থিতিতে আয়োজিত এক পথসভায় খেলনা পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ।আটককৃত যুবক নাটের শহরের কানাইখালী মহল্লার শামসুল আলমের ছেলে তানিম হোসেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের পাশেই দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মঞ্চ থেকে নামার সময় সন্দেহজনক আচরণ করায় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক যুবককে আটক করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক যুবকের গতিবিধি দেখে সন্দেহ হয়। ওই যুবকের সাথে বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রীর দুইবার ধাক্কা লাগে। পরে মন্ত্রী মঞ্চ থেকে নেমে আমার সময় তার আচরণ সন্দেহ জনক হওয়ায়  পুলিশ তাকে আটক করে।
তিনি জানান আটক ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। তাকে বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতার খায়ের আলম জানান, উদ্ধারকৃত পিস্তলটি দেখতে হুবহু পিস্তলের মত মনে হলো এটি আসলে একটি খেলনা পিস্তল। আটকৃত ব্যক্তি মূলত নিজেকে একজন ক্যাডার হিসেবে জয় করার জন্যই পকেটে সেটি নিয়ে চলাফেরা করছিল। তবে তিনি কাউকে গুলি করার উদ্দেশ্যে পিস্তল বহন করছিল এমন বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *