বিশ্বের অন্যতম বড় সামরিক শক্তিধর দেশ তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে কাতার। আজ শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দপ্তর এ ঘোষণা দিয়েছে।
সংবাদ শৈলী
বিশ্বের অন্যতম বড় সামরিক শক্তিধর দেশ তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে কাতার। আজ শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দপ্তর এ ঘোষণা দিয়েছে।
এদিন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেন এরদোয়ান। এরপরই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তির ঘোষণা আসে।
এক্সে এ নিয়ে তার্কিস প্রেসিডেন্টের দপ্তর বলেছে, “প্রেসিডেন্ট এরদোয়ান কাতারের আমিরকে বলেছেন, আমরা উপসাগরীয় আরব অঞ্চলে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে একসঙ্গে কাজ করব। এছাড়া আমরা সংলাপের একটি ভিত্তি স্থাপন এবং শান্তি অর্জনে কাজ করে যাব।”
“এই প্রতিরক্ষা চুক্তি দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে।”— বলেছে এরদোয়ানের দপ্তর।
তবে চুক্তিকে কী বলা হয়েছে এ নিয়ে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি।
সূত্র: আলজাজিরা