নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট#সংবাদ শৈলীনাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট#সংবাদ শৈলী
নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট#সংবাদ শৈলী
নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট#সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার

 নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ও তেবারিয়া ইউনিয়নের রামেশর এলাকায় অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে জড়িত থাকার অপরাধে লক্ষীপুর খোলাবাড়িয়া গ্রামের মৃত জয়নাল আলীর ছেলে মো. হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ৫টি ব্যাটারি ও ভেকুর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ মাটি খননের কাজে ব্যবহৃত ২টি ভেকু বিনষ্ট করা হয়।
এ সময় নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফরহাদ আহম্মেদ সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অভিযানে সহযোগিতা করেন একদল চৌকস আনসার ব্যাটালিয়ন সদস্যরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *