নাটোরের সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা ,স্ত্রী ও ছেলে আটক #সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার
নাটোরের সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা ,স্ত্রী ও ছেলে আটক #সংবাদ শৈলী
নাটোরের সিংড়ায় স্ত্রী ও ছেলে মিলে রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলী বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েলকে আটক করেছে পুলিশ। ছেলে রয়েল এর স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা ও মা-ছেলের রক্তমাখা জামা-কাপড়।নিহত রফিকুল ইসলাম রুবেল উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কেরামত আলী ছেলে। নিহত রফিকুল পেশায় মাছ ব্যবসায়ী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার রাত দশটার দিকে সাংসারিক বিষয় নিয়ে এবং নিহত রফিকুল ইসলামের নেশা করার বিষয়ে মা ছেলের সঙ্গে ঝগড়া হয় রফিকুল ইসলামের। এই ঘটনার পরে রফিকুল ইসলাম বাড়িতে একটি রুমে একাকী ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে বাড়ির লোকজন ঘরে রক্তাক্ত গলাকাটা লাশ দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করেন। প্রতিবেশীরা সেখানে জমায়েত হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছে নিহতের গলা কাটা লাশ দেখে এবং পারিবারিক কলহ সংঘাতের বিষয়ে স্ত্রী ও সন্তানকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ডিবি পুলিশ রফিকুল ইসলামের ছেলে সাইফুদ্দিন সিদ্দিক ওরফে রয়েলকে চাপ দিলে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশে পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুজনকে আটক করা হয়েছে।
আজ সোমবার (৪ মে) সকালে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় তার স্ত্রী-ছেলেকে আটক করা হয়েছে। তারা হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।